News71.com
 International
 16 Jul 16, 11:37 AM
 480           
 0
 16 Jul 16, 11:37 AM

ভারতীয় নাগরিকদের তুরস্ক যেতে নিষেধ করলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ......

ভারতীয় নাগরিকদের তুরস্ক যেতে নিষেধ করলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ......

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ ঘোষণা করেছে। সরকারি ও বিদ্রোহী সেনার সংঘর্ষে মৃতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তুরস্কে কোনও ভারতীয়কে যেতে নিষেধ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ শনিবার সকালে এক টুইটে তিনি এই সব কথা বলেছেন।

বিদ্রোহী সেনারা গোটা দেশের দখল নেওয়ার দাবি করলেও রাষ্ট্রপতি এর্দোয়ান সেই দাবি অস্বীকার করেছেন। ইস্তানবুল বিমানবন্দর এখনও সরকারপন্থী সেনার দখলে রয়েছে বলে প্রেসিডেন্ট দাবি করলেও বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠা-নামা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্টের বাসভবনের সামনে জেট বিমান থেকে বোমাবর্ষণ করা হচ্ছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুপ্রবেশের চেষ্টা করলে ১৩ জন বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে।

এই অবস্থায় সেখানে বসবাসকারী ভারতীয়দের বাড়ির বাইরে যেতে নিষেধ করে সুষমা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য বলেছেন। তুরস্কে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আঙ্কারার জন্য নম্বরটি হল- +৯০৫৩০৩১৪২২০৩ ও ইস্তানবুলের জন্য যোগাযোগের নম্বর হল +৯০৫৩০৫৬৭১০৯৫

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন