News71.com
 International
 12 Jul 16, 10:18 AM
 753           
 0
 12 Jul 16, 10:18 AM

হেলমেট ছাড়া পুলিশ ধরলে ফাইন কিন্তু তৃণমুল ধরলে মিলছে গোলাপফুলের সঙ্গে বাড়তি একটি হেলমেট।।

হেলমেট ছাড়া পুলিশ ধরলে ফাইন কিন্তু তৃণমুল ধরলে মিলছে গোলাপফুলের সঙ্গে বাড়তি একটি হেলমেট।।

আন্তর্জাতিক ডেস্কঃ পথের বিপদ এড়াতে কোচবিহারে হেলমেট বিলি করল তৃণমূল। সঙ্গে চলল গান্ধীগিরিও। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তৃণমূল কর্মীরা। পরিবহণ দফতরের সভায় কয়েক দিন আগেই এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক দুর্ঘটনা ঠেকাতে কড়া হওয়ার পরামর্শ দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে। এমনকী হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আটকাতে, মোটরসাইকেল কেনার সময় হেলমেট কেনাও বাধ্যতামূলক করার কথাও বলেছেন। বলেছেন জনসচেতনতা বাড়াতে।

জনসেচনতা বাড়াতে কোচবিহারে পথে নেমে পড়লেন তৃণমূলকর্মীরা। হেলমেটহীন বাইক আরোহীদের বোঝাতে নিলেন গান্ধিগিরির রাস্তা। গোলাপফুল দিয়ে পথের বিপদ বোঝানোর পাশাপাশি একটি করে হেলমেটও দিচ্ছে তৃণমূল। হেলমেট ছাড়া পুলিশ ধরলে ফাইন। তৃণমুল ধরায় মিলেছে গোলাপফুলের সঙ্গে হেলমেটও। বেশ খুশি মোটরসাইকেল আরোহীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন