News71.com
 International
 29 Jun 16, 04:15 PM
 603           
 0
 29 Jun 16, 04:15 PM

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি মামলা দায়ের

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিহারে একটি মামলা দায়ের হল। মামলাটি দায়ের হয়েছে মুজফ্ফরপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

আগামী ১৬ জুলাই আদালতে মামলাটির শুনানি হবে। পোখরাইরা গ্রামের প্রকাশ কুমার নামে এক বাসিন্দার অভিযোগ, আন্তর্জাতিক যোগ দিবসের দিন গায়ে তেরঙা উত্তরীয়টিকে নিছক এক টুকরো কাপড় হিসেবে ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী।

২১ জুন ওই উত্তরীয়টি ব্যবহৃত হয়েছে তাঁর হাত ও মুখ মোছা কাপড়ের মতো। তার উপরের তিনি বসেছিলেন বলেও অভিযোগ। মামলাকারীর দাবি প্রধানমন্ত্রী এইভাবে জাতীয় পতাকার অপমান ও অবমাননা করেছেন। মামলাকারী তাঁর আবেদনের সপক্ষে বেশ কয়েকটি ছবি জমা দিয়েছেন আদালতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন