
আন্তর্জাতিক ডেস্ক: চুম্বন বিতর্কে জড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠান চলাকালীন তাঁর গালে চুম্বন করেন চিকমাগালুর জেলার গিরিজা শ্রীনিবাস নামের এক নারী সমর্থক৷ চুম্বন পেয়ে অবশ্য এতটুকু অস্বস্তি ফুটে ওঠেনি মুখ্যমন্ত্রীর চোখে-মুখে৷ বরং ওই নারী সমর্থকের মাথায় হাত বোলাতে দেখা যায় সিদ্দারামাইয়াকে৷
বিতর্ক দানা বাঁধছে দেখে ওই নারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, 'সিদ্দারামাইয়াকে আমি বাবার চোখে দেখি৷ ডাকি আপ্পাজি বলে৷ ছোটবেলা থেকে আমি ওঁর ফ্যান৷ আজ প্রথম আমি আমার আইডলকে চোখের সামনে দেখলাম৷ উত্তেজনা চেপে রাখতে না পেরে আমি তাঁকে চুম্বন করে ফেলেছি৷'