News71.com
 International
 26 Jun 16, 04:52 PM
 551           
 0
 26 Jun 16, 04:52 PM

মমতার ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ।।

মমতার ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৯ই আগস্ট সকালে আগরতলায় যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরার বিবেকানন্দ ময়দানের জনসভায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী ।

মুখ্যমন্ত্রীর এই সফরটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে চলছে ব্যাপক প্রস্তুতি। ওইদিনের জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে জানা গেছে। এই জনসভাকে সাফল্যমন্ডিত করে তুলতে তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন ।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই আগরতলায় তৈরি করা হচ্ছে দলের প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ের উদ্বোধন হবে আগামী ৩০শে জুন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন