News71.com
 International
 26 Jun 16, 04:43 PM
 600           
 0
 26 Jun 16, 04:43 PM

পশ্চিমবঙ্গের বোলপুরে গলিক পাথর পাওয়া নিয়ে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গের বোলপুরে গলিক পাথর পাওয়া নিয়ে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের প্রয়োজনেই অন্যান্যদিনের মতই মাটি খুঁড়ছিলেন কৃষকরা। কিন্তু দিনটা ছিল অন্যদিনের তুলনায় একটু অন্যরকম। তাই অন্যরকম এক চমক উঁকি দিল মাটির নিচ থেকে!

ঘটনাস্থল পশ্চিমবঙ্গের বোলপুর। মাটি খুঁড়তেই উঁকি দিল অজানা কালো বস্তু। গ্রামের মানুষ এগুলি মূল্যবান ধাতু বলে মনে করে ভিড় জমায়। কয়েকশো মানুষ মাটি কাটতে শুরু করে।

শনিবার বোলপুরের মোলডাঙ্গাতে মাটি কাটতে গিয়ে কালো রঙের টুকরো টুকরো পাথরের মত বস্তু পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এবং প্রশাসনের লোকজন ছুটে আসেন। লালমাটির বীরভূমে এই ধরনের কালো বস্তু পাওয়া যেতেই পারে বলে মত দেন বিশেষজ্ঞরা।

বিশ্বভারতীর ভুগোল বিভাগের অধ্যাপক মলয় মুখোপাধ্যায় জানান, মোলডাঙাতে মাটির নীচে গলিক পাথর পাওয়া গিয়েছে। এখানে এই রকমের পাথর থাকাটা অস্বাভাবিক নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন