News71.com
 International
 26 Jun 16, 12:20 PM
 657           
 0
 26 Jun 16, 12:20 PM

ইরানের বিশালদেহী বডিবিল্ডার সাজ্জাদ কারিবিকে নিয়ে সোস্যাল মিডিয়াতে তোলপাড় ।।

ইরানের বিশালদেহী বডিবিল্ডার সাজ্জাদ কারিবিকে নিয়ে সোস্যাল মিডিয়াতে তোলপাড় ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিশালদেহী বডিবিল্ডার এবং ভারোত্তলনকারী সাজ্জাদ কারিবিকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হইচই পড়ে গেছে। চলছে নানামুখী আলোচনা ।

কেউ কেউ বলছেন, বাস্তবে এমন বডি কীভাবে বানানো সম্ভব? আবার কেউ বলছেন, কীভাবে তৈরি হলো এই বডি? অনেকে আজকালের জনপ্রিয় কার্টুনের চরিত্র 'হাল্ক' সঙ্গে তুলনা করেন সাজ্জাদকে। কেউ তাকে গ্রিক দেবতা হারকিউলেসের সঙ্গে তুলনা করছেন। কেউবা আবার ঈর্ষায় কাতর ।

এতসব কিছুর প্রেক্ষিতে অবশেষে সাজ্জাদ কারিবি নিজেই মুখ খুলেছেন। নিজেকে তুলে ধরেছেন ইরানের ১জন সৈনিক হিসেবে। নিজের বক্তব্যে সাচ্চা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। সঙ্গে জবাবও দিয়েছেন কিছু সমালোচনার। মজার বিষয় হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে সাজ্জাদ কারিবির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজারে ।

কেমন দেহের অধিকারী এই সাজ্জাদ কারিবি? জানা গেছে, সাজ্জাদের ওজন ১৫৪ কেজি। তার ১ একটা বাহুর বেড় ২২ ইঞ্চি। অনায়াসে তুলে ফেলতে পারেন ১৭৫ কেজি ওজনের যেকোনো কিছু। বডি বিল্ডিং প্রতিযোগিতায় এখন তিনিই ইরানের প্রতিনিধিত্ব করছেন। মজার বিষয় হচ্ছে সাজ্জাদ কারিবির একটি জমজ ভাই রয়েছে। সাজ্জাদ কারিবি নিজের সম্পর্কে জানান, আমি সাজ্জাদ কারিবি। আমি আমার দেশের পবিত্র মাটির জন্য ১জন সৈনিক ।

সম্প্রতি তিনি সৌদি আরবের ১ সমালোচকের জবাব দিয়েছেন এভাবে, কিছু সৌদি নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে বার বার আমাকে এবং আমার পরিবারকে অপমানের চেষ্টা করে। এটি তাদের ভয় ও দুর্বলতাই তুল ধরছে। তিনি আরো জানান, আপনাদের এখনো ইরানের শক্তি সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে। আমরা ইরানিরা বড়াই করি না। যুদ্ধক্ষেত্রেই আমরা আমাদের শক্তি প্রদর্শন করি। আমি শুধু ইরানের ১জন সৈনিক এবং সবসময় ইরানের পাশেই থাকব। আমি এদেশে জন্মেছি এবং এখানেই মরতে চাই। যাই ঘটুক না কেন ইরান ছাড়া আমি অন্য কিছু বুঝি না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন