News71.com
 International
 09 Aug 20, 08:17 PM
 331           
 0
 09 Aug 20, 08:17 PM

ভেনিজুয়েলায় সাবেক দুই মার্কিন সেনার ২০ বছরের কারাদণ্ড॥  

ভেনিজুয়েলায় সাবেক দুই মার্কিন সেনার ২০ বছরের কারাদণ্ড॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে ২ সাবেক মার্কিন সেনাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ভেনিজুয়েলার একটি আদালত। তারা হলেন, লিউক ডেনম্যান ও আইরান বেরি নামে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক দুই সদস্যকে ওই দণ্ড দেয়া হয়েছে। এক খবরে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতা থেকে হটাতে সাবেক দুই মার্কিন সেনা চেষ্টা করেছিল। অবশ্য তারা সরকারকে হটাতে পারেনি ।

অভিযুক্ত দুই সাবেক মার্কিন সেনা আদালতে এর দায় স্বীকার করেছেন। তারা ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে অভিযান চালাতে চার মাস ধরে প্রচেষ্টা চালিয়েছেন বলে আদালতে স্বীকার করেছেন। দেশটির সিনিয়র অ্যাটর্নি তারেক উইলিয়াম সাব এক টুইটবার্তায় বলেছেন, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। জানা যায়, অভিযুক্ত দুই মার্কিন সেনার পরিকল্পনায় পরিকল্পনাকারীরা ভেনিজুয়েলার কয়েকটি সেনা ঘাঁটিতে অনুপ্রবেশ করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সামরিক ঘাঁটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে একপর্যায়ে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার ও হত্যা করা। তবে, পরিকল্পনার ত্রুটি, ভেনিজুয়েলার সরকারবিরোধী নেতাদের মধ্যে মতপার্থক্য এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশিক্ষণ ও সমন্বয়ের অভাবে অভ্যুত্থান প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন