News71.com
 International
 31 Jul 20, 07:36 PM
 319           
 0
 31 Jul 20, 07:36 PM

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা॥নিহত ১৪ ও আহত ৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা॥নিহত ১৪ ও আহত ৬

 

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। গত বুধবারের এ হামলার জন্য সাম্প্রদায়িক সহিংসতাকে দায়ী করছে দেশটির পুলিশ। এ ব্যাপারে রাজ্য পুলিশ কমিশনার ইদি আয়ুবা এক বিবৃতিতে জানান, কোতন-কারফে এলাকার আগবুদু গ্রামে রাতে চালানো এ হামলায় আরও ৬ জন মারাত্মক আহত হয়েছেন । তিনি বলেন, সেখানে মরদেহগুলো নিতে যারা গিয়েছিল আমি তাদের সঙ্গে সেখানে ছিলাম। এ হামলার ব্যাপারটি জানতে আমরা অনেকের সাথে কথা বলেছি। তিনি জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। ওই পরিবারের কেবলমাত্র একজন সদস্য জীবিত রয়েছে। আয়ুবা আরও বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। জমির অধিকার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন