
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। কাজেই সহসাই কাজে ফিরতে পারছেন না তিনি। এরমধ্যেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ।অন্যদিকে লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে অভ্যন্তরীণ যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় খুলে দেয়া হয়েছে রাজধানী লিমার প্রধান বিমানবন্দর। এছাড়াও মেক্সিকোতেও করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ।করোনা সংক্রমণের প্রথম থেকেই বিতর্কিত মন্তব্য আর ভাইরাসটি নিয়ে উদাসীনতার কারণে ব্যাপকভাবে সমালোচিত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। এমনকি মাস্ক পরা নিয়েও উদাসীন ছিলেন তিনি। সময়ের ব্যবধানে এ মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই। সপ্তাহ পার হলেও দ্বিতীয় দফার পরীক্ষাতেও পজিটিভি হয়েছেন বোলসোনারো।বোলসোনারো বলেন, আমি আগামীতে আবারও টেস্ট করাব। আশা করছি এবার আর পজিটিভি আসবে না। তবে আমি শারীরিকভাবে ভালো আছি। আশা করছি শিগগিরই কাজে ফিরতে পারেব।প্রেসিডেন্ট সুস্থতার বিষয়ে আশাবাদী হলেও ব্রাজিলের করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। এরইমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। বুধবার একদিনে মারা গেছেন ১২শ'র বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার। এ পর্যন্ত শনাক্ত প্রায় ২০ লাখ। আক্রান্ত ও মৃতের সংখ্যা উভয়ের দিক দিয়েই বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার ফুটবল পাগল এই দেশটি।