News71.com
 International
 02 Jun 20, 10:45 AM
 401           
 0
 02 Jun 20, 10:45 AM

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাইলেন বিশ্বের তারকা খেলোয়াড়রা॥

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাইলেন বিশ্বের তারকা খেলোয়াড়রা॥

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনিঅ্যাপোলিসে বর্ণবাদের শিকার হওয়া জর্জ ফ্লয়েড হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান। বুন্দেস লিগায় জার্সিতে 'জাস্টিস ফর জর্জ ফ্লয়েড' লিখে উষ্মা প্রকাশ করেছেন ডর্টমুন্ড তারকা সানচো-হাকিমিরা। এছাড়াও, কোনো প্রতিবাদ না করায় সহকর্মী রেসারদের কড়া সমালোচনা করেছেন ফরমুলা ওয়ান তারকা হ্যামিল্টন।এক শেতাঙ্গ পুলিশের হাটুর তলায় নিহত নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনিঅ্যাপোলিসের বর্ণবাদের আগুনে উত্তাল ম্যাসেচুটাস থেকে আলাক্সা; ওয়াশিংটন থেকে ফ্লোরিডা। বর্ণবাদীদের এমন নোংড়ামির সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত পশ্চিমা বিশ্বের বিভিন্ন স্পোর্টস ইভেন্টের খেলোয়াড়রা। তাইতো জর্জ ফ্লোয়েডের এমন নৃশংস হত্যায় প্রতিবাদী ক্রীড়াঙ্গণের তারকারা।বুন্দেস লিগায় প্যাডারবোর্নের জালে গোল জড়িয়ে নিজের জার্সিটা খুলে ফেললেন ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড সানচো। গ্যালারি দর্শক শূন্য তবে ক্যামেরায় জ্বলজ্বলে হয়ে ধরা পড়লো হলুদ ইনারে কালো কালীতে লেখা প্রতিবাদ। জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। ম্যাচে হ্যাটট্রিকও আদায় করেছেন সানচো। এদিন একইভাবে আরও একজন জানিয়েছেন প্রতিবাদ। মরোক্কা জাতীয় দলের স্প্যানিশ বংশোদ্ভুত ফুটবলার আশরাফ হাকিমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন