News71.com
 International
 01 Jun 20, 10:19 PM
 376           
 0
 01 Jun 20, 10:19 PM

সমালোচকরা যাই বলুক না কেনো, সঠিক পথে হাঁটছে মোদি সরকার॥  

সমালোচকরা যাই বলুক না কেনো, সঠিক পথে হাঁটছে মোদি সরকার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সমালোচকরা যাই বলুক না কেনো, করোনা মহামারীর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে মোদি সরকারের অধীনে ভারত সঠিক পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন আইএমএফ-এর ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভুটানের নির্বাহী পরিচালক সুরজিত ভাল্লাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি লেখেন, ভারত করোনার মহামারী মোকাবেলায় জিডিপি'র প্রায় ৫ ভাগ খরচের পরিকল্পনা গ্রহণ করেছে যা ইউরোপিয় ইউনিয়নের অধিকাংশ দেশের থেকে বেশি ।

তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'হৃদয় নেই' বলে যে সমালোচনা করা হচ্ছিলো তা সঠিক নয়। অনেকেই বলছিলেন করোনায় মোকাবেলায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্রীয় সরকার ও ব্যাংক যথেষ্ট বরাদ্দ দিচ্ছে না। কিন্তু সত্য হলো ভারত যেই পথে হাঁটছে সেটাই সঠিক পথ। অন্ততপক্ষে আইএমএফ এর নির্দেশিত পথ অনুসারে মোদি সরকার সঠিক পথে হাঁটছে ।

আইএমএফ এর পলিসি ট্রাকার (আইএমএফ-পিটি) অনুসারে, ভারতের অর্থনৈতিক চাকা গতিশীল করতে কমপক্ষে জিডিপির ৩.৫ ভাগ প্রণোদনা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আরো .৫ ভাগ যুক্ত করতে হবে জরুরি সহায়তার জন্য। এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মোট জিডিপির ২.৭ ভাগ এমএসএমই ঋণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ২ ভাগ দেয়া হবে শতভাগ ক্রেডিট গ্যারান্টিসহ। তিনি মনে করেন, ভারত তার দীর্ঘ দিনের প্রতীক্ষিত অর্থনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে এই মহামারীর জন্য গৃহীত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন