News71.com
 International
 01 Jun 20, 12:03 PM
 335           
 0
 01 Jun 20, 12:03 PM

মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে ॥ ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র  

মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে ॥ ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র   

আন্তর্জাতিক ডেস্কঃ পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভকে দেশটির দাম্ভিকতার পতনের লক্ষণ বলে উল্লেখ করেছে ইরান। তেহরান বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি গতকাল রবিবার তেহরানে এক বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দাম্ভিক মার্কিন সরকার মানবাধিকার রক্ষার স্লোগান ভুলে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ দমনে নিজের চরম অমানবিক ও কুৎসিত চেহারা প্রকাশ করে দিয়েছে। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের নৃশংসতম উপায়ে দমন করে আমেরিকা তার সৃষ্ট কথিত গণতন্ত্রের ভিত নড়বড়ে করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন