News71.com
 International
 29 May 20, 07:14 PM
 380           
 0
 29 May 20, 07:14 PM

কোয়ারেন্টাইন না মানায় এক দম্পতির গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া॥  

কোয়ারেন্টাইন না মানায় এক দম্পতির গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় পুরো বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। যদিও উত্তর কোরিয়া এখনো দাবি করছে যে দেশটিতে করোনা ভাইরাস এখনো হানা দেয়নি। তবে করোনা ঠেকাতে দেশটিতে ইতোমধ্যে কড়াকড়ি আরোপ করেছে কিম প্রশাসন। আর এমন পরিস্থিতির মধ্যে কোয়ারেন্টাইন অমান্য করায় উত্তর কোরিয়ায় এক দম্পতিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,ওই দম্পতি চীনের সীমান্তবর্তী উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশে বাস করতেন। এই মাসের শুরুতে তারা কোয়ারেন্টাইন অমান্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে।

প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ওই দম্পতির দুজনেরই বয়স ৫০ বছর। তাদের ১৪ বছর বয়সী কিশোর ভাতিজাকে দক্ষিণ কোরিয়ায় থাকা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্যই তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। এ বিষয়ে রিয়াংগিয়াং'র এক বাসিন্দা বলেন, ওই ছেলের বাবা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। পরে কিশোর বয়সী ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য সে তার বোনকে বলেন । জানা গেছে, ধরা পড়ার পর ওই দম্পতির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা পালানোর কথা স্বীকার করে নিলে তাদেরকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। তবে বয়সে ছোট হওয়ায় ওই দম্পতির ভাতিজাকে ছেড়ে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন