News71.com
 International
 09 Nov 19, 08:00 PM
 239           
 0
 09 Nov 19, 08:00 PM

'বুলবুলের' কারণে ১২ ঘণ্টা বন্ধ ঘোষণা কলকাতা বিমানবন্দর

'বুলবুলের' কারণে ১২ ঘণ্টা বন্ধ ঘোষণা কলকাতা বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর। আগাম সতর্কতমূলক ব্যবস্থা হিসেবে আজ সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সমস্ত রকম বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। আজ দুপুরে বৈঠকে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই বৈঠকেই ১২ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ফণির সময়ও বিমানবন্দর বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।-জি-নিউজ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন