News71.com
 International
 01 Nov 19, 08:45 PM
 237           
 0
 01 Nov 19, 08:45 PM

সাগরে আহত উদ্ধারে গিয়ে বিধ্বস্ত দ. কোরীয় হেলিকপ্টার॥ নিখোঁজ ৭

সাগরে আহত উদ্ধারে গিয়ে বিধ্বস্ত দ. কোরীয় হেলিকপ্টার॥ নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্কঃ সাগরে আহত এক জেলেকে উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এতে নিখোঁজ হয়ে গেছেন ওই হেলিকপ্টারে থাকা সাত জন। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় জাপান সাগরের দক্ষিণ কোরিয়া উপকূলে দোকদো দ্বীপের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেসময় হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে ৩০ ডুবরি, কয়েকটি প্লেন ও নৌযান পাঠানো হয়েছে উল্লেখ করে স্থানীয় ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তারা জানান, শুক্রবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার বিষয়ে তারা জানান, এয়ারবাস হেলিকপ্টার এইচ-২২৫ আহত ওই জেলেকে উদ্ধার করে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে নিয়ে যাচ্ছিল। দোকদো থেকে উড্ডয়নের দু’মিনিটের মাথায়ই সেটি বিধ্বস্ত হয়। প্রধানমন্ত্রী লি নাক ইয়ন সাত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিয়েছেন সরকারি সংস্থাগুলোকে। ক্ষুদ্র দ্বীপ দোকদো জাপানে তাকেশিমা নামে পরিচিত। দক্ষিণ কোরিয়া ও জাপান দু’টি দেশই দ্বীপটি নিজেদের বলে দাবি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন