News71.com
 International
 07 Jun 19, 08:29 PM
 194           
 0
 07 Jun 19, 08:29 PM

আটকের ১১ বছর পর ফিলিস্তিনি প্রফেসরকে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র॥

আটকের ১১ বছর পর ফিলিস্তিনি প্রফেসরকে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের এক প্রফেসরকে কারাগারে ১১ বছর আটক রাখার পর ইসরাইলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। আবদুল হালিম আল-আশকার নামে প্রফেসরকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছিল। আবদুল হালিম আল-আশকার ২০০৫ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে তাকে মার্কিন কারাগারে ১১ বছর বন্দি রাখা হয়।

 

আবদুল হালিম আল-আশকারকে ইসরাইলের হাতে তুলে দেয়ার নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী।ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদ বলেছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন