News71.com
 International
 07 Jun 19, 08:28 PM
 122           
 0
 07 Jun 19, 08:28 PM

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডেও ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ॥

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডেও ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের পর  আয়ারল্যান্ড সফরে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার) তার সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।ব্রিটেনে তিন দিনের সফর শেষে গত বুধবার প্রথমবারের মতো আয়ারল্যান্ড যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর সেখানেও ট্রাম্পের সফরের প্রতিবাদে বিক্ষোভ করেন আইরিশ নাগরিকরা। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মার্কিন প্রেসিডেন্টের সামরিক এবং বৈদেশিক নীতির সমালোচনা করেন তারা। এরপর গতকাল বড় ধরণের বিক্ষোভ মিছিল করেন আইরিশরা। আইরিশ নাগরিকদের বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। রাজধানী ডাবলিনে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 

সেখানেও বিক্ষোভকারীরা 'বেবি ট্রাম্প' নামের সেই বিখ্যাত বেলুন উড়িয়ে ঘৃণা প্রকাশ করেন। লন্ডনে যে বেলুনটি ওড়ানো হয়েছে তার আদলেই ডাবলিনের বেলুনটি তৈরি করা হয়। ব্রিটেনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই 'বেবি ট্রাম্প'। ন্যাপি পরা, কমলা গায়ের রং, ট্রাম্পের মতো দেখতে বেলুন-শিশুটির মুখে রাগ ফেটে পড়ছে, হাতে রয়েছে মোবাইল ফোন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন