News71.com
 International
 07 Jun 19, 01:44 PM
 142           
 0
 07 Jun 19, 01:44 PM

স্টেরিও স্পিকারের ভেতর মিললো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাদকের চালান॥

স্টেরিও স্পিকারের ভেতর মিললো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাদকের চালান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ড থেকে মেলবোর্ন বন্দরে এসেছিল একটি স্টেরিও স্পিকার; তার ভেতর থেকেই অস্ট্রেলিয়ার পুলিশ উদ্ধার করেছে দেশটির ইতিহাসে মেথামফিটামিন মাদকের সবচেয়ে বড় চালান।স্থানীয়ভাবে এই মাদক পরিচিত ‘আইস’ নামে।উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ৮৪ কোটি মার্কিন ডলার বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।ব্যাংকক থেকে আসা কার্গো চালানে কোনো অসঙ্গতি আছে কিনা তা বের করতে অস্ট্রেলীয় সীমান্তরক্ষী বাহিনী (এবিএফ) এক্স-রে ব্যবহার করলে ওই স্টেরিও স্পিকারের ভেতর মাদকের খোঁজ মেলে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।“দেশে এর চেয়ে বড় মেথামফিটামাইনের চালান দেখিনি আমরা বলেছেন এবিএফের আঞ্চলিক কমান্ডার ক্রেইগ পামার। 

 

উদ্ধার মেথামফিটামিনের পরিমাণ এক দশমিক ৬ টন বলে জানিয়েছে কর্তৃপক্ষ; যা গত বছর ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে জব্দ করা মোট মাদকের ১৩ শতাংশ।স্পিকারটির ভেতর একটি বায়ুশূন্য ব্যাগে ৩৭ কেজি হেরোইনও পাওয়া গেছে।দায়ীদের ধরতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ।দেশটির দ্বিতীয় ঘনবহুল রাজ্য ভিক্টোরিয়া প্রতিবছর দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফিটামিন গ্রাস করে বলে বিভিন্ন সরকারি প্রতিবেদনে ধারণা দেয়া হয়েছে।বিশ্বের যেসব দেশে ক্রিস্টাল মেথের দাম সবচেয়ে বেশি, তার মধ্যে অস্ট্রেলিয়াও আছে। যে কারণে অনেক অপরাধী চক্রও এ মাদক দিয়েই ব্যবসায়িক লেনদেন চালায় বলে ভাষ্য অস্ট্রেলিয়ার দুর্নীতি দমন কমিশনের।যুক্তরাষ্ট্রে এ মাদকের বড় একটি আস্তানার সন্ধান পাওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পুলিশ ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস থেকে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৬জনকে আটক করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন