News71.com
 International
 04 Jun 19, 10:10 PM
 180           
 0
 04 Jun 19, 10:10 PM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব শান্তির জন্য হুমকি॥লন্ডনের মেয়র সাদিক খান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব শান্তির জন্য হুমকি॥লন্ডনের মেয়র সাদিক খান

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। ট্রাম্পের বৃটেন সফরের প্রতিবাদে মেয়র সাদিক খান ওই মন্তব্য করেন। স্কাই নিউজ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মেয়র খান আরও বলেন, ট্রাম্পের জন্য লাল গালিচা বিছানোর কথা ভাবতেও পারি না। ভাবতেও পারছি না ট্রাম্পের বৃটেন সফর 'রাষ্ট্রীয়' বা আনুষ্ঠানিক সফর হবে। সাদিক খান বলেন আমি মনে করি ট্রাম্পের অনেক নীতিই ভুল এবং লন্ডনে আমাদের নীতিমালার বিপরীত। 

 

উল্লেখ্য লন্ডনের প্রথম মুসলমান মেয়র সাদিক খান অনেক আগে থেকেই ট্রাম্পের নীতির কড়া সমালোচক। লন্ডনে প্রবেশ করার কয়েক মিনিট আগে ট্রাম্প মেয়র সাদিক খানের সমালোচনা করে একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি সাদিক খানকে 'পুরোপুরি পরাজিত' বলে মন্তব্য করেন। সাদিক খান অবশ্য ট্রাম্পের বার্তাকে শিশুসুলভ অবমাননা বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ৩ জুন কড়া নিরাপত্তার মধ্যে লন্ডনে প্রবেশ করেছেন। তাঁর ওই সফরের বিরুদ্ধে যুদ্ধ বিরোধী, ইসলামি, বর্ণবাদ বিরোধী, পরমাণু অস্ত্র বিরোধী বিভিন্ন শ্রেণী ও পর্যায়ের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনসহ বহু বুদ্ধিজীবী প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন। আজও লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহাম শহরসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন