News71.com
 International
 03 Jun 19, 11:12 PM
 196           
 0
 03 Jun 19, 11:12 PM

১৩জন আরোহীসহ চীন সীমান্তে ভারতীয় সামরিক বিমান নিখোঁজ॥

১৩জন আরোহীসহ চীন সীমান্তে ভারতীয় সামরিক বিমান নিখোঁজ॥

 

নিউজ ডেস্কঃ  চীন সীমান্তে ১৩ জন আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমান বাহিনীর ওই বিমানটি আসামের জরহাট থেকে যাত্রা করেছিল। আজ সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে জরহাট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিমানটিতে আট ক্রু সদস্য এবং পাঁচ যাত্রী ছিল। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর ভাইস চিফের সঙ্গে তার কথা হয়েছে। এয়ার মার্শাল রাকেশ সিং বিমান নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন। এয়ার মার্শাল জানিয়েছেন নিখোঁজ হয়ে যাওয়া বিমানটিকে খুঁজে বের করতে সমস্ত রকম কাজ ভারতীয় বিমান বাহিনী তরফের শুরু হয়েছে।

 

স্থানীয় সময় দুপুর একটার দিকে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই কন্ট্রোল রুমের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে বিমান বাহিনী। তবে এখনও বিমানটির কোন খোঁজ পাওয়া যায়নি। চার দশক ধরে রাশিয়ার ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এএন-৩২ মডেলের বিমান ব্যবহার করে আসছে ভারতের বিমানবাহিনী। এর আগে ২০১৬ সালে একটি এএন-৩২ বিমান বঙ্গোপসাগরের উপর থেকে নিখোঁজ হয়। চেন্নাই থেকে ওড়ার পর তার কোনোও খোঁজ পাওয়া যায়নি। সেই বিমানটিকে খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে তল্লাশি চলে। কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমানে থাকা ২৯ জনকেই মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এবার বিমান নিখোঁজের ঘটনা আবার ঘটল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন