News71.com
 International
 03 Jun 19, 07:18 PM
 112           
 0
 03 Jun 19, 07:18 PM

মক্কার যৌথ বিবৃতিতে ইরান-বিরোধী বক্তব্য প্রত্যাখ্যান করল কাতার॥

মক্কার যৌথ বিবৃতিতে ইরান-বিরোধী বক্তব্য প্রত্যাখ্যান করল কাতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি পারস্য উপসাগরীয় ও আরব দেশগুলোর যে সম্মেলন হয়েছে তার চূড়ান্ত ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে কাতার। ওই ঘোষণায় ইরান-বিরোধী বক্তব্য দেয়া হয়েছে। এ সম্পর্কে কাতারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আবদুর রহমান বিন আলে সানি আল-আরাবি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কাতারের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই পারস্য উপসাগরীয় ও আরব শীর্ষ সম্মেলনের বিবৃতি আগেই প্রস্তুত করা হয়েছে তাই দোহা এই বক্তব্য প্রত্যাক্ষান করছে। তিনি বলেন, এ সম্মেলনের যৌথ বিবৃতি সম্পর্কে কাতারের আপত্তি আছে কারণ চূড়ান্ত ঘোষণার কিছু ধারা দোহার পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক। 

 

 

তিনি বলেন আমরা আশা করেছিলাম- ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে মক্কা শীর্ষ সম্মেলনে কিছু গ্রাউন্ডওয়ার্ক করা হবে। কিন্তু তা করা হয় নি।”তার এসব বক্তব্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেইজে পোস্ট করা হয়েছে। আবদুর রহমান আলে সানি বলেন, মক্কা সম্মেলনে ফিলিস্তিন এবং লিবিয়া ও ইয়েমেনের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করা হয়েছে। পবিত্র মক্কায় অনুষ্ঠিত আরব সম্মেলনে যে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে কাতারই তা প্রথম প্রত্যাখ্যান করে নি বরং বিবৃতি প্রকাশ করার পরপরই ইরাক তা প্রত্যাখ্যান করেছে। ইরাক বলেছে, তেহরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করলে যুদ্ধ বেধে যেতে পারে। ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, আমরা আশা করি ইরানের নিরাপত্তাকে টার্গেট করা হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন