News71.com
 International
 03 Jun 19, 07:16 PM
 96           
 0
 03 Jun 19, 07:16 PM

লন্ডনের মেয়রকে কটাক্ষ করে ট্রাম্পের ব্রিটেন সফর শুরু, চলছে বিক্ষোভের প্রস্তুতি ।।

লন্ডনের মেয়রকে কটাক্ষ করে ট্রাম্পের ব্রিটেন সফর শুরু, চলছে বিক্ষোভের প্রস্তুতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেন সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন। তবে এ সফরে তিনি কড়া প্রতিবাদের মুখে পড়বেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।কয়েক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেছেন, তার আচরণ বিংশ শতাব্দির ফ্যাসিবাদীর মতো। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রোববার মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নিউ ইয়র্কের বামপন্থী মেয়র বিল ডি ব্লাসিও’র সঙ্গে সাদিক খানকে তুলনা করেন। ট্রাম্প তার মন্তব্যে সাদিক খান প্রসঙ্গে বলেন, তিনি ডি ব্লাসিওর যমজ যেন, পার্থক্য শুধু তিনি তার থেকে খাট বা বেঁটে।

 

লন্ডনের মেয়রের মতো নিউ ইয়র্কের মেয়রের সঙ্গেও মতবিরোধ রয়েছে ট্রাম্পের। লন্ডন মেয়রকে কটাক্ষ করার বিষয়ে ব্রিটিশ মিডিয়ায় তোলপাড় চলছে। সাদিক খানের উচ্চতা নিয়ে ব্যঙ্গ করায় ট্রাম্পের সমালোচনা চলছে প্রায় সব মহলে।এদিকে, লন্ডনসহ গোটা ব্রিটেনে ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রস্তুতি চলছে। ট্রাম্প যখন ১০ ডাউনিং স্ট্রিটে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যাবেন তখন মধ্য লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভে বিখ্যাত ‘ট্রাম্প বেবি’ নামের বেলুন দৃশ্যমান হবে। পাশাপশি থাকবে রোবট ট্রাম্প, যাকে দেখানো হয়েছে একটি স্বর্ণের টয়লেটের কমোডের ওপর বসা অবস্থায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন