News71.com
 International
 03 Jun 19, 01:31 PM
 137           
 0
 03 Jun 19, 01:31 PM

ভারতে মানুষের মতো সব অধিকার পাবে পশুরাও॥

ভারতে মানুষের মতো সব অধিকার পাবে পশুরাও॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, মানুষের মতো যাবতীয় অধিকার পাবে পশুপাখি।গত সপ্তাহেই একটি মামলার শুনানিতে এই রায় দেন বিচারপতি রাজীব শর্মা।তিনি বলেন, পশুদের কোনও বস্তু বা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিচার করা যাবে না। তাদেরও ন্যায়বিচার প্রয়োজন। পশুদের স্বাস্থ্য, সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করে তাদের সবরকম ভয় ও যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। তবে এটি প্রথম নয়, এর আগেও পশুদের মানুষের সমান মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির উত্তরাখণ্ড হাইকোর্ট।২০১৭ সালে উত্তরাখণ্ডের যে বেঞ্চ গঙ্গা ও যমুনাকে জীবন্ত তকমা দিয়েছিল তারও অংশ ছিলেন বিচারপতি শর্মা। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন