News71.com
 International
 03 Jun 19, 01:15 PM
 143           
 0
 03 Jun 19, 01:15 PM

জাকারবার্গের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য॥

জাকারবার্গের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য॥

নিউজ ডেস্কঃ ফেসবুক প্রধান জাকারবার্গের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক কর্মীর বিরুদ্ধে। আলোচনার শুরুটা হয়েছে ওই কর্মীকে বরখাস্ত করাকে কেন্দ্র করে। ওই কর্মীর নাম লিয়াম বুথ। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তাপ্রধান। যদিও বরখাস্তের বিষয়টি মানতে নারাজ জাকারবার্গ পরিবার। তারা লিয়ামের বিষয়টাকে বলছে সাময়িক ছুটি। কিন্তু এই ঘটনায় এতোটাই ক্ষুব্ধ লিয়াম যে জাকারবার্গের স্ত্রীকে নিয়ে যৌন হেনস্থা ও বর্ণবাদী মন্তব্য করেছন। খবর আইএএনএসের।

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানসহ অন্য গৃহকর্মীদের বিরুদ্ধে লিয়াম অপমানজনক, বর্ণবাদী ও যৌন হেনস্তামূলক নানা মন্তব্য করেছেন বলে জানা যায়। জাকারবার্গের স্ত্রীর গাড়ি চালানোর সক্ষমতা প্রসঙ্গে বলতে গিয়ে লিয়াম যৌন ও বর্ণবাদী মন্তব্য করেন। এরপর থেকেই প্রশাসনিক ছুটিতে আছেন তিনি। লিয়ামের সাবেক এক সহকারী দাবি করেছেন, জাকারবার্গের গৃহস্থালি কাজ করা এক সমকামী কর্মীর সঙ্গে বাজে আচরণ করেছেন লিয়াম। এ ছাড়া তিনি গত বছর এক রেস্তোরাঁয় তাকে স্পর্শ করার চেষ্টা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন