News71.com
 International
 03 Jun 19, 01:15 PM
 139           
 0
 03 Jun 19, 01:15 PM

আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে॥বেইজিং

আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে॥বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপ করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বেইজিং বলেছে, আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগে গতকাল রোববার সিঙ্গাপুরে এক সম্মেলননে দেয়া বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেইজিং ‘যেকোনো মূল্যে’ দক্ষিণ চীন সাগর ও স্বায়ত্বশাসিত তাইওয়ানের ওপর নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সময়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী পক্ষগুলোর প্রতি সমর্থন জোরদার করেছে। এ ছাড়া, চীনা মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদাকারী তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনী টহল বাড়িয়েছে যা বেইজিংকে ক্ষুব্ধ করে তুলেছে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানে কেউ হস্তক্ষেপ করতে চাইলে বেইজিং তার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে।  তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ওয়েই বলেন, হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বলপ্রয়োগ করে হলেও তাওয়ানকে পুনরুদ্ধার করবে চীন। চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হতেই হবে। কেউ যদি তাইয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে ‘সর্বশক্তি দিয়ে’ লড়াই করা ছাড়া বেইজিংয়ের সামনে আর কোনো পথ থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন