News71.com
 International
 03 Jun 19, 01:11 PM
 118           
 0
 03 Jun 19, 01:11 PM

ট্রাম্প ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন ॥ বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন

ট্রাম্প ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন ॥ বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টি (রক্ষণশলী দল) বরিস জনসনের পক্ষে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের রাজনীতিতে 'হস্তস্তেপ' করেছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। ট্রাম্পের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য হস্তক্ষেপ' বলে অভিহিত করেছেন তিনি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে 'সান' সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন সম্পর্কে বলেছেন, 'আমি মনে করি বরিস খুব ভালো কাজ করবেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি চমৎকার হবেন।' রানি এলিজাবেথের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখান থেকে তার ফ্রান্স ও আয়ারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। এটি যুক্তরাজ্যে একজন মার্কিন প্রেসিডেন্টের তৃতীয় রাষ্ট্রীয় সফর।

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল অন্য রক্ষণশীল নেতারাও তার সমর্থন চেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ব্রিটিশ পরিবেশমন্ত্রী মাইকেল গোভ তাদের মধ্যে ব্যতিক্রম এবং তিনি ইরান প্রশ্নে তার অবস্থানের সমালোচনা করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তার সফরের সময় রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অভিজ্ঞ সমাজতন্ত্রী রাজনীতিক লেবার দলীয় নেতা করবিন। তিনি বলেছেন, 'কে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত নেয়ার উদ্যোগ আমাদের দেশের গণতন্ত্রে পুরোপুরি অগ্রহণযোগ্য একটি হস্তক্ষেপ।' গত শনিবার দেয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, 'একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটিশ জনগণের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেয়া উচিত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা রক্ষণশীল দলের অপ্রতিনিধিত্বশীল এক লাখ সদস্যদের মাধ্যমে নয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন