News71.com
 International
 02 Jun 19, 12:03 PM
 149           
 0
 02 Jun 19, 12:03 PM

আলবেনিয়ায় ২ ঘণ্টায় ৬ টি ভূমিকম্প, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত॥

আলবেনিয়ায় ২ ঘণ্টায় ৬ টি ভূমিকম্প, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত॥

নিউজ ডেস্কঃ আলবেনিয়ায় দুই ঘণ্টা সময়ের মধ্যে ৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। গতকাল শনিবার আলবেনিয়ার দক্ষিণপূর্বাংশে হওয়া এসব ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে ৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তি কোর্সে শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। এর ৭ মিনিটি পর গ্রিস ও মাসেডোনিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর থেকে কোর্স ও এর আশপাশে উত্তর গ্রিসের সীমান্ত এলাকাজুড়ে কম মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন