News71.com
 International
 02 Jun 19, 11:20 AM
 121           
 0
 02 Jun 19, 11:20 AM

আবারও আকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া॥  

আবারও আকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের পাশ্ববর্তী এলাকা লক্ষ্য করে শত্রুদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। আজ রোববার ভোরে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে,সেনাবাহিনী শত্রুদের হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এগুলো ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিনা তা স্পষ্ট করে নি বার্তা সংস্থা সানা। তবে একটি বেসরকারি সূত্র বলছে, রিফ দামেস্ক এলাকার আকাশে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইল থেকে ছোড়া হয়েছে।

গোলানের যে অংশটি এখনও সিরিয়ার কাছে রয়েছে সেখান থেকে একটি রকেট ইসরাইলে নিক্ষেপের পরই আজ ভোরের এ ঘটনা ঘটলো বলে সূত্রটি মন্তব্য করেছে। দখলদার ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা করছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র জঙ্গিদের হাত থেকে দেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করে ফেলেছে তখন তেল আবিব সিরিয়ায় হামলা জোরদার করেছে। তবে দখলদার ইসরাইলের বহু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন