News71.com
 International
 01 Jun 19, 10:00 PM
 199           
 0
 01 Jun 19, 10:00 PM

হুয়াওয়ে কোম্পানির ব্যাপারে কানাডাকে সতর্ক করল চীন।।

হুয়াওয়ে কোম্পানির ব্যাপারে কানাডাকে সতর্ক করল চীন।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা করার ব্যাপারে কানাডাকে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার এ ব্যাপারে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন যে, আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেকে বিপদে ফেলা অটোয়ার উচিত হবে না। কানাডা সরকার হুয়াওয়ের ব্যাপারে এরইমধ্যে যেসব ভুল পদক্ষেপ নিয়েছে সেগুলো শোধরানোর পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কানাডা সরকার গত বছরের ডিসেম্বর মাসের গোড়ার দিকে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে আটক করে। আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে তাকে আটক করা হয়। কিন্তু পরবর্তীতে ওয়াংঝু জামিনে মুক্তি পান। বর্তমানে কানাডা সরকার ওয়াংঝুকে বিচারের জন্য আমেরিকার কাছে হস্তান্তর করতে পারে বলে গণমাধ্যমে জল্পনা শোনা যাচ্ছে। মার্কিন সরকার সম্প্রতি হুয়াওয়ে কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি ওই কোম্পানির ওপর বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার হুয়াওয়ের জন্য কঠিন হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন