News71.com
 International
 01 Jun 19, 11:53 AM
 251           
 0
 01 Jun 19, 11:53 AM

ড্রোন ব্যবহার করে ইসরাইলি ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা

ড্রোন ব্যবহার করে ইসরাইলি ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোন ব্যবহার করে ইসরাইলের একটি ট্যাঙ্কসহ দুটি সামরিক যানে হামলা করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। সেই হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি ট্যাঙ্কে আঘাত করছে।গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই ভিডিওটিতে জানানো হয়েছে, গাজা সীমান্ত থেকে অস্ত্রটি ছোঁড়া হয়।ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ড্রোন হামলার এটিই প্রথম ঘটনা। এর আগে এ ধরণের হামলার খবর পাওয়া যায়নি।লেবাননের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল থেকে ইসলামি জিহাদ আন্দোলনের হামলার ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, গাজায় সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের জবাবে ইসলামি জিহাদ এ হামলা চালিয়েছে। তবে কবে হামলাটি করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন