News71.com
 International
 01 Jun 19, 11:52 AM
 204           
 0
 01 Jun 19, 11:52 AM

ওআইসি'র শীর্ষ সম্মেলনে আবারও সৌদি রাজার ইরানবিরোধী বক্তব্য।।

ওআইসি'র শীর্ষ সম্মেলনে আবারও সৌদি রাজার ইরানবিরোধী বক্তব্য।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গাদেশের সময় অনুযায়ী গতকাল রাতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ সম্মেলনে দেওয়া ভাষণে আবারও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সৌদি আরবে ইয়েমেনিরা যে হামলা চালাচ্ছে তাতে সহযোগিতা করছে ইরান। সৌদি রাজা দাবি করেন, সম্প্রতি সৌদি আরবের তেলের পাইপ লাইনের দু’টি পাম্পিং স্টেশনে যে ড্রোন হামলা হয়েছে তাতেও ইরান সহযোগিতা করেছে। এর আগে আরব লীগের শীর্ষ বৈঠকেও একই অভিযোগ করেন সৌদি রাজা। তিনি ইরানের বিরুদ্ধে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে নাশকতার কথাও তুলে ধরেন। তবে ইরান এর আগে এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ফুজায়রা বন্দরে নাশকতামূলক হামলার পরপরই ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছিলেন, ফুজায়রা বন্দরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। ইরান সম্পর্কে ভীতি তৈরি করতে শত্রুরা এ হামলা চালিয়েছে। ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে সৌদি আরব। সম্প্রতি ড্রোনের সাহায্যে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এটি ইয়েমেনিদের নিজস্ব সিদ্ধান্ত ও যুদ্ধকৌশল। ওআইসি’র সম্মেলনের একদিন আগেই মক্কায় আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওআইসি’র শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন