
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সৈন্য নিহত হয়েছে।সামরিক সূত্র বৃহস্পতিবার একথা জানায়।এক বিবৃতিতে বলা হয়, বুধবার প্রশিক্ষণকালে মি-৮ হেলিকপ্টার পশ্চিমাঞ্চলীয় রিভন এলাকায় বিধ্বস্ত হয়। এতে তিন ক্রুসহ চার সৈন্য প্রাণ হারায়।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি গতমাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন।দুর্ঘটনা তদন্ত তত্ত্বাবধানের জন্যে তিনি নবনিযুক্ত সেনাপ্রধান রাসলান খমোচককে নির্দেশ দিয়েছেন।