News71.com
 International
 01 Jun 19, 11:26 AM
 156           
 0
 01 Jun 19, 11:26 AM

৫০০ কোটি টাকার শেয়ার প্রত্যাখ্যান করলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই!

৫০০ কোটি টাকার শেয়ার প্রত্যাখ্যান করলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই!

নিউজ ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিসাই বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী প্রধান নির্বাহীদের একজন। কিন্তু অন্য আর দশজন বিত্তশালী নির্বাহীদের চেয়ে দৃশ্যত তিনি একটু আলাদা। মার্কিন ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গত বছর গুগল তাকে বড় অঙ্কের স্টক শেয়ার দিতে চাইলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। যুক্তি হিসেবে পিসাই বলেছেন, তিনি ইতিমধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি অর্থ বেতন পান। সুতরাং, নতুন করে মোটা অঙ্কের শেয়ার তার প্রয়োজন নেই! ঠিক কত টাকার শেয়ার সুন্দর পিসাই ফিরিয়ে দিয়েছেন, তা নিখুঁতভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই শেয়ারের মূল্য প্রায় ৫৮ মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা।

খবর নিয়ে জানাগেছে এ বছরের শুরুর দিকে গুগলের অভ্যন্তরীণ এক বৈঠকে একজন কর্মী প্রশ্ন তোলেন যে, সিলিকন ভ্যালিতে কর্মরত অনেক নিচু সারির কর্মী যেখানে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে প্রধান নির্বাহীকে এই বিপুল পরিমাণ বেতনভাতা দেয়ার যৌক্তিকতা কী? অনেকের ধারনা হয়তো এ নিয়ে উদ্ভূত বিতর্ক আর না বাড়াতে অতিরিক্ত এই শেয়ার বোনাস গ্রহণ না করাই সমীচীন মনে করেছেন পিসাই।এ বছরের শেষ নাগাদ গুগলের মূল কোম্পানি আলফাবেট সুন্দর পিসাইয়ের পারিশ্রমিক নিয়ে বৈঠকে বসবে। তার পারিশ্রমিক চুক্তির কিছু অংশবিশেষে হয়তো পরিবর্তনও আনা হবে। তবে ততদিনে তার বিদ্যমান শেয়ারের মুনাফা জমা হয়ে তিনি হয়ে উঠবেন ব্যাপক ধনী।২০১৪ সালে সুন্দর পিসাই যখন পদোন্নতি পেয়ে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের অনেক দায়িত্ব বুঝে পান, তখন তিনি প্রায় ২৫ কোটি ডলার মূল্যের স্টক শেয়ার পেয়েছিলেন। তার পরের বছর তিনি গুগলের প্রধান নির্বাহী হন। তখন তিনি পান আরো ১০ কোটি ডলারের শেয়ার। ২০১৬ সালে তিনি আরো ২০ কোটি ডলারের শেয়ার পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন