News71.com
 International
 01 Jun 19, 11:12 AM
 150           
 0
 01 Jun 19, 11:12 AM

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার সিদ্ধান্তে ভারতের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র॥

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার সিদ্ধান্তে ভারতের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত নেয়ায় নয়াদিল্লির ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রুবার বলেছে, ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা মার্কিন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত ভবিষ্যতে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে উন্নত প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। ২০১৮ সালে ভারত রাশিয়ার কাছ থেকে ৫২০ কোটি ডলার মূল্যের ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি করেছিল। মার্কিন বিরোধিতার মুখেই নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন