News71.com
 International
 01 Jun 19, 11:11 AM
 234           
 0
 01 Jun 19, 11:11 AM

পূর্ব এশিয়ায় অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ॥

পূর্ব এশিয়ায় অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পূর্ব এশিয়ায় স্বর্ণভিত্তিক অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন। খবর রয়টার্সের। গত বৃহস্পতিবার জাপানের টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে এই প্রস্তাব দিয়ে মাহাথির বলেন, এটি বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের দেশগুলো ডলার নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। তিনি বলেন, এই অঞ্চলের সবাই পরস্পরের কাছাকাছি আসতে চাইলে আমাদের একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থার দিকে যেতে হবে। স্থানীয়ভাবে সেই মুদ্রা ব্যবহার করা নয়, অঞ্চলগত বাণিজ্যে তা ব্যবহার করা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন