News71.com
 International
 01 Jun 19, 10:55 AM
 176           
 0
 01 Jun 19, 10:55 AM

ইরানে বিশ্ব কুদস দিবস পালিত॥ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান

ইরানে বিশ্ব কুদস দিবস পালিত॥ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের প্রতি ঘৃণা প্রদর্শন ও ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আজ (শুক্রবার) ইরান জুড়ে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। সারাদেশে কুদস দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন লক্ষ-কোটি জনতা।জুমার নামাজের আগে ইরানের ৯৫০টির বেশি শহরে একযোগে কুদস দিবসের শোভাযাত্রা বের হয়। শহরগুলোর বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজের ময়দান পর্যন্ত অনুষ্ঠিত এসব শোভাযাত্রা থেকে ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক, বিশ্বাসঘাতক আলে সৌদ সরকার ধ্বংস হোক বলে স্লোগান দেয়া হয়।শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি জাতির অধিকার ধ্বংসকারী আমেরিকার কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এবং এর প্রতি সমর্থন জানানোর জন্য সৌদি আরবসহ আঞ্চলিক আরব দেশগুলোর তীব্র নিন্দা জানান। তারা ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড ও জেরুজালেম আল-কুদসের মুক্তি কামনা এবং আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বলে অভিহিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন