
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গির থাকেন ছোট্ট একটি কুঁড়ে ঘরে। একমাত্র সম্বল সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান পুরো এলাকা। সাদা-মাটা জীবনের পরিচালনা করা এই সাধু এখন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। অবাক হলেও এটাই সত্য। বৃহস্পতিবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পশুপালন, ডেয়ারি, মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার এমন খবর প্রকাশ করে। প্রতাপ চন্দ্র সারেঙ্গির জন্ম ওড়িশার নীলগিরির গোপীনাথপুর গ্রামে। শিশুকাল থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন তিনি। সে কারণেই সাধু হয়ে চলে যান হাওড়ার বেলুড় মঠে। কিন্তু বৃদ্ধা মায়ের সেবার জন্য ফিরে আসেন নিজ গৃহে। এখন তিনি শুধু মায়ের নয় সেবা করবেন গোটা ভারতের জনগণের। সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ওড়িশার বালাসোর আসন থেকে ১২ হাজার ৯৫৬ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী প্রতাপ চন্দ্র সারঙ্গি। লোকসভার এমপি হওয়ার আগে প্রতাপ সারঙ্গি ওড়িশার নীলগিরি বিধানসভা আসন থেকে ২০০৪ ও ২০০৯ সালের নির্বাচনে জয় লাভ করেছিলেন। উল্লেখ্য সদ্য সমাপ্ত হওয়া ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুস জয় লাভ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এ দিন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেব শপথ করেন করেন মোদি।