News71.com
 International
 31 May 19, 06:31 PM
 214           
 0
 31 May 19, 06:31 PM

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে'৩ গেরিলা নিহত॥ প্রতিবাদে বনধ

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে'৩ গেরিলা নিহত॥ প্রতিবাদে বনধ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার উত্তর কাশ্মিরের সোপোরে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।আজ শুক্রুবার ভোরে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে পাল্টাপাল্টি গুলি বিনিময়ের মধ্যে তিন সন্ত্রাসী নিহত হয়। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা লস্কর-ই-তাইয়্যেবা সংগঠনের সঙ্গে যুক্ত।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সড়কে নেমে প্রতিবাদী তরুণরা নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে বিক্ষোভ প্রদর্শন করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে যৌথবাহিনী পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হয়। কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সোপোর শহরে ইন্টারনেট পরিসেবা স্থগিত করেছে। এদিকে আজ অন্য একটি ঘটনায় কিশতেওয়ার জেলায় অজ্ঞাত গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন