News71.com
 International
 31 May 19, 12:35 PM
 194           
 0
 31 May 19, 12:35 PM

ইরাকে সিরিজ বোমা হামলা।।নিহত ৫

ইরাকে সিরিজ বোমা হামলা।।নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের কিরকুক শহরে সিরিজ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৮ জন। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এসব বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সমৃদ্ধ শহরটিতে পৃথক চারটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরগুলো শহরের দুটি শপিং মল একটি আইসক্রিম শপ ও একটি কসাইখানায় চালানো হয়েছে। অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কেউ সিরিজ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি আইএস’র চালানো হামলা। কারণ ইরাকের উত্তরাঞ্চলীয় এই শহরে বেশ সক্রিয় জঙ্গি সংগঠনটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন