News71.com
 International
 31 May 19, 12:29 PM
 195           
 0
 31 May 19, 12:29 PM

গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক পাকিস্তানি ব্রিগেডিয়ারের মৃত্যুদণ্ড

গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক পাকিস্তানি ব্রিগেডিয়ারের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির দায়ে দোষীসাব্যস্ত দুই শীর্ষ কর্মকর্তার শাস্তি ঘোষণা করল পাকিস্তান সেনা আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা জেনারেল জাভেদ ইকবালও। অন্যজন সাবেক ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান। ব্রিগেডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, সাবেক সেনা জেনারেলের ১৪ বছর করাদণ্ড হয়েছে।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন সূত্রে খবর, একই ঘটনায় দোষী চিকিৎসক ওয়াসিম আকরামকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া গতকাল বৃহস্পতিবার সেনা আদালতের রায় অনুমোদন করেন। অভিযোগ ছিল, সাজাপ্রাপ্তরা একটি বিদেশি সংস্থার কাছে দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন