
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালের, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ কৌঁশুলী রবার্ট মৌলার গতকাল বুধবার এই প্রথমবারের মতো প্রকাশ্যে, বিবৃতি দেন তাঁর বাইশ মাস ধ’রে চলতে থাকা তদন্তানুসন্ধান নিয়ে – প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা রাশিয়ার সঙ্গে মিলে নিবাচনী ফলাফলকে প্রভাবিত ক’রেছে কিনা সে ব্যাপারে।মৌলার বলেন বিচার দফতরের নির্ধারিত নির্দেশিকা মোতাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ দায়েরের বিষয় বিবেচনা করার কোনো বিকল্প তাঁর দফতেরর সামনে ছিলো না। মৌলার মার্চের শেষভাগে তাঁর রিপোর্টের উপসংহারে বলেন, ডনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারনা অভিযানের সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপের কোনো প্রমান তিনি দেখতে পাননি। গতকাল বুধবার রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় মৌলার বলেন – প্রেসিডেন্ট স্পষ্টত:ই কোনো অপরাধ করেন নি এ নিয়ে আমাদের প্রতীতি থেকে থাকলে, আমরা সেটা তাহ’লে উল্লেখ করতাম। মৌলার গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর এই বিশেষ কৌঁশুলীর দফতরের কাজকর্মের সমাপ্তি ঘোষনা করেন এবং বলেন আমি ইস্তফা দিয়ে বিচার মন্ত্রণালয় ত্যাগ করে ব্যক্তিগত জীবনধারায় ফিরে যাচ্ছি।