
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি শেষ হওয়া ভারতের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে অবতীর্ণ হলেও সৌজন্যের রাজনীতিতে দু’জনেই সমান দায়িত্বের পরিচয় দিলেন। ভোটের ফল ঘোষণার পর সৌজন্যের রাজনীতি মেনে ভারতের দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেস দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার কাছে মোদির প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এসেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।আগামী শুক্রবার দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেরিতে হলেও আমন্ত্রণপ্রত্র গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা।
এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। বিষয়টি নিয়ে আমি কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে নিয়েছি। সবাই মিলে ঠিক করেছি, আনুষ্ঠানিক শপথগ্রহণ, আমরা চেষ্টা করব সেখানে উপস্থিত থাকার। তবে ওই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলে কালকের মধ্যেই দিল্লিতে পৌঁছতে হবে।’মোদির শপথগ্রহন অনুষ্ঠানে অংশ নেয়ার কারণে মমতার বৃস্পতিবারের সব কর্মসূচি বাতিল বলে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।উল্লেখ্য, আগামী ৩০ মে কলকাতা পুরনিগমের তরফে ইফতারের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে মোদির শপথে মুখ্যমন্ত্রী যাবেন বলে কলকাতা পুরসভার ইফতারের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল বৃহস্পতিবারের বদলে তা হবে আগামী ৩ জুন।