News71.com
 International
 28 May 19, 07:13 PM
 231           
 0
 28 May 19, 07:13 PM

টর্নেডোয় বিধ্বস্ত আমেরিকার ওহাইও অঙ্গরাজ্য॥বিদ্যুৎবিহীন ৫০ লাখ মানুষ

টর্নেডোয় বিধ্বস্ত আমেরিকার ওহাইও অঙ্গরাজ্য॥বিদ্যুৎবিহীন ৫০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আমরিকার ওহাইও অঙ্গরাজ্য। সেখানে এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অন্তত ৫০ লাখ মানুষ। আমেরিকার জাতীয় আবহাওয়া সার্ভিস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। আবহাওয়া সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার রাতে ডেটন শহরে টর্নেডো তাণ্ডব চালিয়েছে; এতে বহু সংখ্যক ঘর-বাড়ি ধ্বংস কিংবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এছাড়া, বহু গাছ-পালা উপড়ে গেছে। তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি; অবশ্য কয়েকজন আহত হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ঝড়ের প্রভাবে ওহাইও অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ডেটন শহরের সরকারি টুইটার পেইজে বলা হয়েছে, শহরে উদ্ধার ও ধ্বংসস্তুপ পরিষ্কার করার কাজ চলছে। ফলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।মন্টগোমারি কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত ঘরবাড়ির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধার জন্য গ্যাস পাইপলাইনের সংযোগ বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে আমেরিকার মধ্যাঞ্চলে তিনবার টর্নেডো আঘাত হানলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন