News71.com
 International
 28 May 19, 06:30 PM
 184           
 0
 28 May 19, 06:30 PM

দিল্লিতে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাসায় মোদির মিষ্টিমুখ॥

দিল্লিতে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাসায় মোদির মিষ্টিমুখ॥

নিউজ ডেস্কঃ শপথ গ্রহণের আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকালে সাক্ষাতের সময় মোদিকে মিষ্টি মুখ করান প্রণব মুখার্জি। নরেন্দ্র মোদি সাবেক রাষ্ট্রপতির দিল্লির রাজাজী মার্গের বাসভবনে অধাঘণ্টার এক বৈঠকে মিলিত হন।মোদির প্রথমবার শপথের সময়ে প্রণব রাষ্ট্রপতি ছিলেন।তখন তিনিই তাকে শপথ বাক্য পাঠ করান। এবার শপথের দিনে তাকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী নিজে আসাতে প্রণব অত্যন্ত প্রীত। তিনি মোদির সৌজন্যবোধের প্রশংসা করেন। এবার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় মোদিকে অভিনন্দন জানান।ভারতে কোন প্রধানমন্ত্রী একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দ্বিতীয়বার জেতেননি। এবার মোদি সেই রেকর্ড ভেঙেছেন। প্রণব তাকে সফল সরকার পরিচালনার জন্যও শুভেচ্ছা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন