News71.com
 International
 27 May 19, 11:02 PM
 196           
 0
 27 May 19, 11:02 PM

নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে জাপান॥

নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে জাপান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ১০৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় জাপান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২৭ মে) জানিয়েছেন, জাপান যুক্তরাষ্ট্রের এফ-৩৫ মডেলের ১০৫টি জেট কিনতে ইচ্ছুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের সরকারি সফরে জাপানে সস্ত্রীক অবস্থান করছেন। সেখানে আজ সোমবার একটি প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন ট্রাম্প। এসময় ট্রাম্প আরও বলেন, প্রতিরক্ষা সক্ষমতার আরও উন্নয়ন করতে জাপানের চেষ্টাকে যুক্তরাষ্ট্র সবসময়ই সমর্থন করে আসছে।

সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, জাপান বেশকিছু জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করার ক্ষমতা রাখে। যাতে সমুদ্রের ওপর যুদ্ধ বিমান উড়তে পারে। জাপান সরকার তার দুটি ইজুমো-ক্লাস হেলিকপ্টারবাহী জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করবে যাতে সমুদ্রের ভিতর যুদ্ধ বিমান বহন ও ওড়ানো যায়। তাছাড়া, অত্যন্ত উঁচু মাত্রার ক্ষমতাসম্পন্ন বিমান কেনার কথাও বিবেচনা করছে টোকিও।এদিকে, জাপানের বাণিজ্য বিষয়ক পত্রিকা নিক্কি প্রথম এফ-৩৫ বিমান কেনার খবর দিয়েছে এবং বিমান কেনার কাজে ৮৮০ কোটি ডলার খরচ হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন