
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়ার হাগেনের একটি মসজিদে আগুন দিয়েছে একজন দুর্বৃত্ত। গত শনিবার হাগেনের গ্রেট মসজিদ সোসাইটির প্রধান ওমের ওরাল জানিয়েছেন, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে ওমের বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে মসজিদের বাইরে থাকা ময়লার বক্স ও কার্টুনে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। এতে মসজিদে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এ ঘটনায় কেউ হতাহত না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ওমের। তিনি বলেন, মসজিদের প্রবেশমুখে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদের ভেতর ধোঁয়ায় ভরে যায় এবং ভেতরে থাকা সব ফার্নিচার পুড়ে গেছে।