News71.com
 International
 26 May 19, 07:04 PM
 138           
 0
 26 May 19, 07:04 PM

ইরানি ইঞ্জিনিয়ারকে আমেরিকায় হস্তান্তর করায় ফ্রান্সের কঠোর নিন্দা জাানাল তেহরান॥

ইরানি ইঞ্জিনিয়ারকে আমেরিকায় হস্তান্তর করায় ফ্রান্সের কঠোর নিন্দা জাানাল তেহরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন ইঞ্জিনিয়ারকে আমেরিকার হাতে তুলে দিয়েছে ফ্রান্সের একটি আদালত। সামরিক খাতে ব্যবহারের জন্য ওই ইঞ্জিনিয়ার আমেরিকা থেকে প্রযুক্তি আমদানি করেছিলেন বলে ফরাসি আদালত অভিযোগ এনে তার বিচার সম্পন্ন করেছে। ইরান বিচারের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে। গতকাল ফ্রান্সের এইক্স-এন-প্রোভেন্সের আদালত ইরানি বিজ্ঞানী জালাল রুহুল্লাহনেজাদকে আমেরিকার হাতে তুলে দেয়ার রায় দেয়। এরপর ইরান এ নিন্দা জানালো। ফ্রান্সের পদক্ষেপের কারণে আমেরিকা রুহুল্লাহনেজাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রযুক্তি আমদানির জন্য বিচার কাজ শুরু করতে পারবে। গত ২ ফেব্রুয়ারি তেহরান থেকে নাইস এয়ারপোর্টে নামার থেকে পরপরই রুহুল্লাহনেজাদকে আটক করা হয়। আমেরিকার কর্মকর্তারা দাবি করছেন, ইরানি এ ইঞ্জিনিয়ার উচ্চ-শক্তির মাইক্রোওয়েভ আমদানির চেষ্টা করে থাকতে পারেন যা পরে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত। তবে বাস্তবতা হলো- এ ধরনের প্রযুক্তি ড্রোন শণাক্ত করার কাজে ব্যবহার করা হয়। তবে এ প্রযুক্তির কোনো সামরিক ব্যবহার নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন