News71.com
 International
 26 May 19, 12:51 PM
 195           
 0
 26 May 19, 12:51 PM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাপান সফরের বিরুদ্ধে টোকিওতে বিক্ষোভ॥

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাপান সফরের বিরুদ্ধে টোকিওতে বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরুদ্ধে জাপানে বিক্ষোভ হয়েছে। আজ (শনিবার) জাপানের রাজধানী টোকিওতে শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা জাপানে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। প্ল্যাকার্ডগুলোতে ট্রাম্প বিরোধী বিভিন্ন বক্তব্য লেখা ছিল। একটি প্ল্যাকার্ডে লেখা হয়েছে, আমরা ট্রাম্পকেও চাই না, মার্কিন সামরিক ঘাঁটিও চাই না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান জাপানে অবতরণের ঘণ্টা দুয়েক আগেই শক্তিশালী এক ভূমিকম্প রাজধানী টোকিও'র আশপাশের এলাকাকে প্রকম্পিত করে।জাপানের আবহাওয়া দপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল জাপানি স্কেলে ৫ এবং উৎপত্তিস্থল ছিল টোকিওর পাশের চিবা জেলার দক্ষিণ-পূর্ব দিকে ভূগর্ভের প্রায় ৬০ কিলোমিটার নিচে। সেই এলাকার কাছেই মোবারা শহর অবস্থিত, ট্রাম্প যেখানে আগামীকাল সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে গলফ খেলবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন