News71.com
 International
 26 May 19, 11:38 AM
 168           
 0
 26 May 19, 11:38 AM

আমেরিকার বিরুদ্ধে সামরিক সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত॥প্রেসিডেন্ট হাসান রুহানি

আমেরিকার বিরুদ্ধে সামরিক সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত॥প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে ইরানের বিরুদ্ধে আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা উল্লেখ করে আরো বলেন, ইরানি জনগণ কখনো চাপের কাছে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমেরিকা ইরানকে নতজানু করতে পারবে না- উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার বিরুদ্ধে সংঘাতে ইরান নিশ্চিতভাবে বিজয়ী হবে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অবৈধভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে ভর্ৎসনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত ১৪ মে এক ভাষণে বলেছেন, আমেরিকার বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধ ছাড়া বিকল্প নেই এবং চলমান সংঘাতে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন